শৈলকুপায় ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা , দুই এস আই এর ঘুষ কেলেঙ্কারি, আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন, শৈলকুপা থানার এসআই হুমায়ুন কবির ও এসআই আজগর ফারাজী।
জানা গেছে, তারা সাদা পোশাকে এক আসামিকে আটক করে পরে ঘুষ নিয়ে ছেড়ে দেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক সত্যতা পেয়ে দ্রুত তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। শৈলকুপা মানুষের প্রাণের দাবি, প্রশাসনের কাছে,এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST