মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে শহীদ সাব্বিরের পরিবারের আর্তনাদ

 

 

 

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ সাব্বিরের পরিবারের সদস্যদের ওপর হামলা ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শহীদ সাব্বিরের মা মায়া বেগম ও বোন শ্রাবন্তী অভিযোগ করেন, সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামে তাদের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
মায়া বেগম বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের হাতে তার ছেলে সাব্বির নিহত হন। পরে পারিবারিক বিরোধের কারণে তাকে নিজ বাড়ির কবরস্থানে দাফন করতে না পেরে নানার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করতে হয়।
তিনি আরও জানান, গত ৩১ মার্চ সকালে তাদের সম্পত্তিতে থাকা একটি সুপারি গাছ থেকে ফল পাড়তে গেলে প্রতিপক্ষের বাবুল, ঝর্ণা বেগম, শিলা বেগম ও তৈয়বা খাতুন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাব্বিরের পিতা আমির হোসেন, মাতা মায়া বেগম ও বোন শ্রাবন্তী গুরুতর আহত হন।
ঘটনার পর সদর থানায় পৃথক অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা এখনো তাদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পরিবারটি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST