বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের নতুনপাড়া এলাকায় ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কলি তালুকদার আরতি, সদস্য সচিব বিমল বণিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদারসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, “বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা, মূল্যবোধ ও সম্প্রীতির যে অনন্য নজির রয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST