সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

 

সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের অভিযোগে সাংবাদিক শওকত হাসান সৈকতসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

তবে মামলায় অভিযুক্ত সাংবাদিক শওকত হাসান সৈকতের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না।

সোমবার (৩১ আগস্ট) মধ্যনগর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান খন্দকার । তিনি উপজেলার কার্তিকপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙালভিটা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় ৪৮ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

মামলায় নামীয় আসামিরা হলেন- এখলাছুর রহমান তারা মিয়া, আজিজুল হক, এমরান হোসেন বিপক, রাজন মিয়া, রাজন চন্দ্র, রোমান মিয়া, সাজিদ মিয়া, সুজন মিয়া, জুয়েল আখঞ্জী, সুজিত, শাহিন মিয়া, ইমন মিয়া, জিয়া উদ্দিন, মহিবুর রহমান, নজির হোসেন, আল আমিন, মুশাহিদ হোসেন রানু, হাসান মিয়া, জাবের আহমদ, শামীম আহমদ, সেলিম ভূঁইয়া, নজরুল ইসলাম, শাকিল আহমদ লিজান, জুনায়েদ মিয়া, কাদের পাশা, আলী হোসেন, শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, ইকবাল হোসেন, সোহাগ মিয়া, রাসেল, ফারুক মিয়া, কবির মিয়া, সাজ্জাত, শাখাওয়াত হোসেন শিপন, আঙ্গুর মিয়া, এমরুল হাসান, মিয়া হোসেন, লিমন মিয়া, লিক্সন মিয়া, জাহেদ মিয়া, জোটন রায় জনি, আব্দুল আমিন, জিলানী, জাহেদ মিয়া, রাসেল আহমেদ, কবির মিয়া ও সজিব।

মামলায় আসামি হওয়া শওকত হাসান সৈকত দৈনিক কালবেলা ও আরটিভির তাহিরপুর প্রতিনিধি*। তার বাড়ি তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামে। তিনি মৃত আইয়ুব আলীর ছেলে।

শওকত হাসান সৈকত বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলেও ছিলাম না। অন্য থানার একটি ঘটনায় আমাকে আসামি করা হয়েছে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আমি মনে করি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘাটনের দাবি জানাই।”

একজন কর্মরত সাংবাদিককে মামলায় আসামি করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের দাবি, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা না থাকলে তাকে আসামি করা অনাকাঙ্ক্ষিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহিন বলেন, “স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তদন্তে তার সম্পৃক্ততা না পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদনে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রামগ‌ড়ে বিএন‌পির ৪৮ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীতে নানান কর্মসূ‌চি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা ঐক্য-শৃঙ্খলার মাধ্যমে শক্তিশালী বাংলাদেশ গড়তে হবে— হাজী মোশারফ হোসাইন

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মধ্যনগরে নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

১০

অতিরিক্ত খাজনা আদায়ের কারণে মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট

১১

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

১৩

সন্তানকে দেখার আগেই রাশিয়ার গ্যাস প্ল্যান্টের বিস্ফোরণে প্রাণ হারালেন মেহেরপুরের আলাল

১৪

শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

১৫

আউলিয়াবাগ সীল সীলা-এ-ফায়েজ-এ-রাব্বানীয়া দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নাবী (সা.) উদ্যাপন উপলক্ষে জশনে জুলুস, আনন্দ মিছিল ও দোয়া

১৬

পূর্বধলায় মৌদাম উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি নিহত-আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসককে স্কপের স্মারকলিপি

১৮

শ্রীনগরে নোংরা পরিবেশেবিক্রি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার

১৯

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

২০

Design & Developed by: BD IT HOST