বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন* এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের ট্রাফিক পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বর বা বক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। পুরো শহর পরিণত হয় জনসমুদ্রে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন*।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, রেজাউল হক, এড. শেরেনুর আলী*, আলহাজ্ব আনিসুল হক*, জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন, সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এড. মামুনুর রশিদ কয়েছ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন এমপি বলেন, “বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে বিএনপি কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের নারীদের জন্য সহায়তা কার্ড চালু এবং খাল খন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে।”
সমাবেশ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST