ঝিনাইদহ প্রতিনিধি- এইচ এম রাহুল
১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের গীতাঞ্জলী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. ইব্রাহীম রহমান বাবু।

প্রধান অতিথির বক্তব্য এ্যাড. মো. আব্দুল আলিম বলেন,  বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।  আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ডা. মো. ইব্রাহীম রহমান বাবু বলেন, মরহুম মশিউর রহমান ঝিনাইদহে যে উন্নয়ন করে গেছেন, সেগুলোই এখনো রয়ে গেছে। নতুন করে ঝিনাইদহে তেমন কোনো উন্নয়ন হয়নি। অনেক প্রতিষ্ঠান এখনো চালু হয়নি। তিনি আরও বলেন, আমাদের যেসব জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি, তাদের অনেকেই দল ও সরকারের খুব কাছাকাছি রয়েছেন। তারা মানুষের কাছে গিয়ে লম্বা লম্বা বক্তব্য দেন, কিন্তু বাস্তবে কোনো কাজ করছেন না। ঝিনাইদহের হাসপাতাল ও সড়কগুলোর বেহাল অবস্থা। আমরা এর অবসান চাই। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উন্নয়ন না করলে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, তার ফলাফল দেখতে পারবেন। নির্বাচনে হেরে যাওয়ার পর কেন হারলাম, কার কারণে হারলাম এসব না বলে আগে মানুষের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রামগ‌ড়ে বিএন‌পির ৪৮ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীতে নানান কর্মসূ‌চি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা ঐক্য-শৃঙ্খলার মাধ্যমে শক্তিশালী বাংলাদেশ গড়তে হবে— হাজী মোশারফ হোসাইন

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মধ্যনগরে নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

১০

অতিরিক্ত খাজনা আদায়ের কারণে মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট

১১

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

১৩

সন্তানকে দেখার আগেই রাশিয়ার গ্যাস প্ল্যান্টের বিস্ফোরণে প্রাণ হারালেন মেহেরপুরের আলাল

১৪

শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

১৫

আউলিয়াবাগ সীল সীলা-এ-ফায়েজ-এ-রাব্বানীয়া দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নাবী (সা.) উদ্যাপন উপলক্ষে জশনে জুলুস, আনন্দ মিছিল ও দোয়া

১৬

পূর্বধলায় মৌদাম উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি নিহত-আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসককে স্কপের স্মারকলিপি

১৮

শ্রীনগরে নোংরা পরিবেশেবিক্রি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার

১৯

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

২০

Design & Developed by: BD IT HOST