মোঃ স্বপন বেপারী
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন এক মা ও তার নবজাতক শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রের বাড়ি এলাকার লাইফ এইড হাসপাতালে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, হাসপাতাল কর্তৃপক্ষ, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.কাউসার তালুকদর, লৌহজং উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম, স্হানীয় গনমাধ্যম কর্মীগনসহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় প্রশাসনের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন মা ও নবজাতকের নিরাপত্তা ও পরিচর্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মা ও নবজাতককে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত স্বজনরা।
সংশ্লিষ্টরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, এই মানসিক ভারসাম্যহীন নারী বেশ কিছুদিন ধরে চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড, বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ প্রসব বেদনা উঠলে স্থানীয় লোকজন তাকে নিকস্থ লাইফ এইড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি সন্তান প্রসব করেন।
স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান জানান, বেশ কিছুদিন যাবৎ পাগলী মেয়েটাকে এদিকে ঘোরাঘুরি করতে দেখে মেয়েটি যে গর্ভবতী এ বিষয়টি প্রথমে তার নজরে আসে। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি নজরদারি করতে জানিয়ে রাখেন। শুক্রবার সকালে মেয়েটি বাচ্চা প্রসব করলে বিষয়টি পদ্মা সেতু উত্তর থানার ওসি, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।
খবর পেয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেসময় তার সাথে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাচ্চাটির জন্য গুড়ো দুধ ও অন্যান্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিসপত্র সরাবরাহ করা হয়। পরে মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষার পর স্থানীয় লাইফ এইড হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয় এবং ব্যবসায়ী আব্দুল মান্নানের পরিবারের জিম্মায় রাখা হয়।
রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন নারীর ভাই ও ভাবির জিম্মায় নবজাতকের মা ও নবজাতক কন্যা শিশুটিকে হস্তান্তর করা হয়।
লৌহজং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জল মুন্সি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়েটির অভিভাবকদের সন্ধান পাওয়া গেলে নবজাতক ও তার মাকে তার ভাই সায়েম ও ভাবি মরিয়ম আক্তারের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্হানীয় গন্যমান্য ব্যাক্তিগনের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১১

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১২

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৩

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৪

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

১৬

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

১৮

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১৯

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST