আমিনুল ইসলাম হিরো সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যমুনায় বালুবাহী বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী একটি বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তাঁদের সন্ধান মেলেনি। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় পানির গভীরে তল্লাশিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেননোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে ও বলগেটের ইঞ্জিন মিস্ত্রি মোরশেদ (২৫) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. শরীফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবাহী একটি বলগেট ডুবে কয়েকজন শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রোববার দিনভর অভিযান চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, বলগেটটিতে ইঞ্জিনচালকসহ মোট চারজন শ্রমিক ছিলেন। নদীতে তীব্র স্রোতের কারণে বলগেটটি ডুবে যায়। এ সময় দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। মোরশেদ ও ফয়সাল নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, নিখোঁজ দুজন বলগেটের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে সেখানে গিয়ে নিরাপদে তল্লাশি চালানো কঠিন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগী ২ হাজার ২০০ ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি ৩৩

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জে যমুনায় বালুবাহী বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ

শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু, লক্ষ্যমাত্রার থেকেও ১৭ লাখ বেশি

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

১০

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

১১

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

১২

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

১৩

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

১৪

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৬

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১৭

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৮

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৯

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST