শ্রীনগর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

 

মুন্সিগঞ্জের শ্রীনগরে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে “সত্যের দীপ্ত অভিযাত্রায় মানবকণ্ঠ”-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

দেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিক মানবকণ্ঠ প্রতিষ্ঠার পর থেকে সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সেই পথচলাকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের অগ্রযাত্রাকে আরও বেগবান করার একটি উপলক্ষ হয়ে থাকল।

অনুষ্ঠানে দৈনিক মানবকণ্ঠের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা।

সঞ্চালনায় ছিলেন দৈনিক মানবকণ্ঠের শ্রীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্টদের এই মিলনমেলা স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠান শুধু একটি প্রতিষ্ঠানের বার্ষিকী উদযাপনেই সীমাবদ্ধ থাকবে না, বরং স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও মানসম্পন্ন সাংবাদিকতার চর্চাকে আরও উৎসাহিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার-গুলিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, আহত কয়েকজন

অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

শ্রীনগরে যুব সমাজের মানবিক কর্মকান্ড এলাকাবাসীর ভূয়সিপ্রশংসা

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ ১ জন গ্রেফতার

গুলশান ধানমণ্ডি নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

১০

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

১১

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

১২

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

১৩

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

১৪

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

১৫

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

১৬

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

১৭

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১৯

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

২০

Design & Developed by: BD IT HOST