‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

 

 

পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সড়ক দখল করে গড়ে ওঠা টিনশেড ভবনসহ ৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

‎​পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস এবং পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলা আমিনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযান দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ভিড় করেন।
‎​
‎​সড়ক বিভাগ সূত্রে জানা যায়, পিরোজপুর সড়ক বিভাগাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-
‎স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী জেলা মহাসড়কের কচুয়াকাটি এলাকায় একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জমিতে থাকা এসব অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সেতুটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছিল না।

‎​এর আগে গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের চূড়ান্ত নোটিশ দিয়েছিল সড়ক বিভাগ। নির্ধারিত সময়ে তা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
‎​
‎​অভিযানকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস জানান, জনস্বার্থ রক্ষায় এবং আদালতের নির্দেশেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎​স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিনের পুরোনো এই অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এর ফলে খুব দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ হবে এবং এই এলাকার দীর্ঘদিনের যানজট চিরতরে নিরসন হবে বলে আমরা আশা করছি।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার-গুলিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, আহত কয়েকজন

অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

শ্রীনগরে যুব সমাজের মানবিক কর্মকান্ড এলাকাবাসীর ভূয়সিপ্রশংসা

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ ১ জন গ্রেফতার

গুলশান ধানমণ্ডি নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

১০

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

১১

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

১২

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

১৩

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

১৪

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

১৫

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

১৬

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

১৭

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১৯

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

২০

Design & Developed by: BD IT HOST