দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের ইছাখালী গ্রামে দুই সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজ গৃহবধূ শাবনুর আক্তার (২৯) ও তার দুই সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। স্ত্রী-সন্তানের সন্ধানে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন প্রবাসী স্বামী সুলতান আহমেদ।
নিখোঁজ শাবনুর আক্তার ইছাখালী গ্রামের সুলতান আহমেদের স্ত্রী। তাদের দুই সন্তান হলো—ইসরাত জাহান সুমাইয়া (৯) ও ওমর ফারুক (৩)।
পরিবার সূত্রে জানা যায়, সুলতান আহমেদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত। বিয়ের পর থেকে প্রায় দুই বছর পরপর তিনি দেশে এসে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেন। তাদের দাম্পত্য জীবনের প্রায় ১১ বছর অতিবাহিত হয়েছে।
সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, গত ৩ সেপ্টেম্বর পারিবারিক একটি বিষয় নিয়ে স্ত্রী শাবনুর আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাবনুর তার বোনের শ্বশুরবাড়ি বরিশালে যাওয়ার কথা জানান। তবে বর্ষা মৌসুম শেষে দুই-তিন মাস পর সেখানে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেন সুলতান আহমেদ। এ নিয়ে অভিমান করে শাবনুর বাবার বাড়িতে চলে যান বলে জানান তিনি।
তার দাবি, প্রায় ১৪ দিন বাবার বাড়িতে থাকার পর শাবনুর শ্বশুরবাড়িতে ফিরে আসেন। তবে সেদিনই আবার বাবার বাড়িতে চলে যান। এরপর সেখান থেকে দুই সন্তানসহ তিনি নিখোঁজ হন। এ সময় তার সঙ্গে স্বর্ণালংকার ও নগদ অর্থও ছিল বলে দাবি করেন সুলতান আহমেদ।
সুলতান আহমেদ বলেন, স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের সন্ধানে তিনি দ্রুত দেশে ফিরছেন। স্ত্রী-সন্তানদের নিরাপদে ফিরে পাওয়াই এখন তার একমাত্র প্রত্যাশা।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজ শাবনুর আক্তার ও তার দুই সন্তানকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।
অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে নিখোঁজের পরিবার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় রিভলবার-গুলিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, আহত কয়েকজন

অভিযোগের পরও বন্ধ হয়নি নিষিদ্ধ রিং জালে মাছ শিকার শান্তিগঞ্জে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের

চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

শ্রীনগরে যুব সমাজের মানবিক কর্মকান্ড এলাকাবাসীর ভূয়সিপ্রশংসা

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ ১ জন গ্রেফতার

গুলশান ধানমণ্ডি নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

১০

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

১১

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

১২

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

১৩

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

১৪

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

১৫

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

১৬

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

১৭

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১৯

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

২০

Design & Developed by: BD IT HOST