আশরাফুজ্জামান, গাইবান্ধা
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

 

 

“শ্রম দিয়ে শিল্প গড়বো, দেশের আঁধার ঘুচিয়ে দেবো” এই স্লোগানে পলাশবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির জেলা কমিটির সহ-সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু ও সাধারণ সম্পাদক হুনান হক্কানির স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশবাড়ী উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে শহিদুল ইসলাম রাজাকে আহ্বায়ক ও শাহ জালাল সরকার কে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি ঘোষণা হওয়ায় সদস্য সচিব শাহজালাল তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একটি সহযোগী শ্রমিক সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। যা বাংলাদেশের জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ভুক্ত । এটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন কর্তৃক অনুমোদিত। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়, উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক পদে জাহাঙ্গীর মিয়া, সেলিম মিয়া, আদম আলী দুলাল মিয়া, মজনু মিয়া, আজহার আলী, হামিদুল ইসলাম, ফিরোজ কবির এবং সাধারণ সদস্যদের মধ্যে সরোয়ার হোসেন হযরত, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম আব্দুস সালাম, জহুরুল, সাইফুল, গোলাম মোস্তফা,
জহুরুল, সাজু, ফিরোজ, সামাদ, শাহিন, সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, আসাদুল, আজাদুল, আব্দুল লতিফ, সুমন, ডাবলু, আশরাফুল ইসলাম এবং গোলজার মিয়া।

নবগঠিত পলাশবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রাজা ও সদস্য সচিব শাহজালাল সরকার, গাইবান্ধা জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং পলাশবাড়ী উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, সড়কে লাশ কিশোরী

নেছারাবাদে ফ্রি চক্ষু ক্যাম্পে ২৬৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান

শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

কাউখালীতে শিক্ষক সংকটে বিপর্যস্ত দুই সরকারি বিদ্যালয়, অনিশ্চয়তায় ৯০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

নেত্রকোনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১, মামলা দায়ের

নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

১১

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ছরকার গাউসুল আয়ম মাহফিলের সপ্তম দিবসে বক্তারা, নবীপ্রেমের স্বর্ণময় ইতিহাসের দিশারী ছিলেন গাউছুল আজম

১২

নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা

১৩

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

১৫

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল মমিন

১৭

গোয়ালন্দে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের উদ্যোগে মন্দির ও অসহায়দের টিন প্রদান

১৮

গোয়ালন্দে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড: নেপথ্যে নাশকতার আশঙ্কা

১৯

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলার কমিটি অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST