শেরপুরের নালিতাবাড়ীতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড (পরিবার কার্ড) কর্মসূচির আওতায় প্রকৃত তথ্য সংগ্রহের লক্ষে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল মালেক। তিনি বলেন, “আমরা সমাজসেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়-এর যৌথ নির্দেশনায় প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করছি। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।”
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সফিকুল ইসলাম কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “আমরা বিভিন্ন স্তরে তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করছি। এই কাজের সাফল্যের জন্য জনগণের সচেতনতা এবং সঠিক তথ্য প্রদান একান্ত প্রয়োজন। এখানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই কর্মসূচির সঠিক তথ্য প্রচার করবেন বলে আশা করছি।
সভায় সাংবাদিক মনিরুল ইসলাম ও আমিরুল ইসলাম কর্মসূচির তথ্য সংগ্রহ, কার্ড বিতরণ ও এর সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এই কর্মসূচির সাফল্যে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক, তথ্য সংগ্রহ কারী ও সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST