মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,
৬ নভেম্বর ২০২৬ শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ।
উক্ত ক্যাম্পিংএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক
মীর সরফত আলী সপু ,
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর ডাকবাংলো সংলগ্ন এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে
শ্রীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে,
উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,উপজেলা যুবদলের ১নং সদস্য মোঃ রাজু আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST