bdporikroma
১০ জুলাই ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসব সিনেমার ৬ কোটি টাকার টিকিট বিক্রি

‘উৎসব’ সিনেমার পোস্টার

বিনোদন ডেক্স:

চলতি বছরের তৃতীয় ছবি হিসেবে মাল্টিপ্লেক্সে ছয় কোটি টাকার টিকিট বিক্রি করল তানিম নূরের ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনে এ কীর্তি গড়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে।

সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনো বেশ ভালো চলছে ‘উৎসব’। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়াতে এখনো জানাতে পারিনি আমরা। আজ ৩৪তম দিন চলছে। গতকালও কয়েকটি হাউসফুল শো গেছে, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনো দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি।’
দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী এটি শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।
পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST