

মুন্সিগঞ্জ প্রতিনিধি
রবিবার , ২৮সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আকিফ জামান মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জ মোবাইল কোর্ট টিম গঠন করে মুন্সীগঞ্জ থানাধীন পাঁচঘরিয়াকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ ফয়সাল বেপারী (২৬) নামের ০১ (এক)জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত করে মোবাইল কোর্টের আওতায় আসামিকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০(দুইশত)টাকাঅর্থদন্ড প্রদান করে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা প্রসিকিউশন প্রদান করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST