bdporikroma
২৪ নভেম্বর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৈলকুপায় প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ

শৈলকুপায় প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ

শৈলকুপায় প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ

আব্দুল জাব্বার শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ রাতে কথিত প্রেমিকের আহ্বানে দেখা করতে গিয়েছিল নবম শ্রেণির এক ছাত্রী। ভালোবাসার নামে সাজানো সেই ডাকে লুকিয়ে ছিল এক ভয়ংকর অসামাজিক ফাঁদ। আর সেই ফাঁদের আড়ালে গড়ে ওঠে পৈশাচিক একটি চক্র, যারা গোপনে ভিডিও ধারণ করে নিরীহ কিশোরীর।
‎এমন চাঞ্চল্যকর ঘটনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে।

‎সুত্রে জানা যায়,
‎দীর্ঘ কয়েক মাস ধরে ফোনে কথিত প্রেমের সম্পর্ক গড়ে উঠে উত্তর কচুয়া গ্রামের এনামুলের সঙ্গে ওই কিশোরীর। এরই সূত্র ধরে ২০ নভেম্বর রাতে দেখা করতে যায় মেয়েটি। সেখানে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হলে, একই গ্রামের রইচ উদ্দিন গোপনে সেই মুহূর্তটি ধারণ করে। তার সাথে ছিলেন মাসুদ বিশ্বাস (৩০) ও হাবিবুর রহমান (৩৫)।
‎ভিডিও ধারণ শেষে কথিত প্রেমিককে সরিয়ে দিয়ে শুরু হয় ব্ল্যাকমেইলের ভয়ংকর চাপ। কৌশলে ভিডিও দেখিয়ে অসামাজিক কার্যকলাপে বাধ্য করা হয় অসহায় কিশোরীকে। এরপর প্রাণনাশের হুমকি দিয়ে গভীর রাতে তাকে কথিত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে পৌঁছে দেওয়া হয়।

‎পরদিন গ্রামের খবরটি ছড়িয়ে পড়ে। ঘটনাটি ধামাচাপা দিতে মাঠে নামে একদল স্থানীয় মাতব্বর। প্রেমের নাটক সাজিয়ে শালিসি বাণিজ্যের নামে ঘটনার ভয়াবহতা আড়ালে রাখার চেষ্টা চলে। পেশীশক্তির প্রভাব খাটিয়ে সত্য লুকানোর অপচেষ্টা হয় প্রকাশ্যেই।

‎কিন্তু গণমাধ্যমকর্মীদের মানবিক তৎপরতায় ফাঁস হয়ে যায় পুরো চক্রান্ত। সোর্সের মাধ্যমে প্রকৃত ঘটনা জেনে তারা বিষয়টি সামনে আনলে চারদিকে হইচই পড়ে যায়। সামাজিক চাপ বাড়তেই তৎপর হয় পুলিশ। প্রেমিক এনামুল পালিয়ে গেলেও ব্ল্যাকমেইল ও অসামাজিকতার নিন্দনীয় ঘটনায় জড়িত তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন এবং গণধর্ষণের মামলা দিয়ে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়।

‎শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অসহায় মেয়েটিকে সুরক্ষা দেওয়াই আমাদের প্রথম দায়িত্ব। ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। পলাতক এনামুলকেও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

‎এদিকে মানবিক দায়িত্বে পাশে দাঁড়ানো গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছে সুধীজন। সমাজে অসামাজিকতার নামে এমন নোংরা ব্ল্যাকমেইল যেন আর কেউ করতে সাহস না পায় এমনই প্রত্যাশা তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST