মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনোদপুর সরকারপাড়ায় ৯০ বছরের বৃদ্ধা রিজিয়া বেগমের মানবেতর জীবন, রমজানে পান্তাভাতেই কাটছে দিন

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর সরকারপাড়ার ৯০ বছর বয়সী বৃদ্ধা রিজিয়া বেগম যেন দারিদ্র্য আর অসহায়ত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভিক্ষা করে কোনোভাবে বেঁচে আছেন তিনি। বয়সের ভারে শরীর ভেঙে পড়েছে, ঠিকমতো হাঁটতেও পারেন না। লাঠির ওপর ভর করে কষ্টে কষ্টে কয়েক কদম এগোনোই যেন তার কাছে বড় সংগ্রাম।
অনেক আগেই মারা গেছেন তার স্বামী শাকেন মৃদ্ধা। স্বামী হারানোর পর থেকে যেন একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন এই বৃদ্ধা। নেই কোনো সন্তান বা আপনজন, নেই নিজের বলতে একটুকরো জমি বা মাথা গোঁজার ঠাঁই। বর্তমানে অন্যের একটি ছাগল রাখার ঘরের বারান্দায় মাথা গুঁজে কোনোভাবে দিন পার করছেন তিনি। শীত, বৃষ্টি বা ঝড়—কিছুই যেন তার এই অসহায় জীবনের কষ্টকে কমাতে পারেনি।
সরকারি সহযোগিতা বলতে শুধু একটি বয়স্ক ভাতা। তাও আবার তিন মাস পরপর যে সামান্য টাকা পান, তা দিয়ে ঠিকমতো ওষুধই কেনা যায় না। কখনো ওষুধ কিনতে গিয়ে না খেয়ে থাকতে হয়, আবার কখনো খাবার জোগাড় করতে গিয়ে ওষুধ বাদ দিতে হয়। এইভাবেই অসহায়ত্ব আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার।
পবিত্র রমজান মাসেও নেই কোনো স্বস্তি। ইফতার ও সেহরিতে অনেক সময় শুধু পান্তাভাত, আর কখনো সামান্য আলু ভর্তা দিয়েই রোজা রাখছেন এই বৃদ্ধা। চোখে পানি নিয়ে রিজিয়া বেগম বলেন, “কতদিন যে একটুকরো মুরগির মাংস খেয়েছি, মনে নেই। আল্লাহ জানেন আর কতদিন এভাবে বাঁচতে হবে।”
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন, “রিজিয়া বেগমের অবস্থা দেখলে সত্যিই চোখে পানি চলে আসে। বয়সের কারণে এখন আর ঠিকমতো ভিক্ষাও করতে পারেন না। তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন।”
আরেক স্থানীয় বাসিন্দা হরিদাস বলেন, “এই বৃদ্ধার থাকার মতো একটা ঘর নেই, ঠিকমতো খাবারও জোটে না। সমাজের সামর্থ্যবান মানুষ যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন, তাহলে অন্তত জীবনের শেষ সময়টা একটু শান্তিতে কাটাতে পারবেন।”
রমজানের এই পবিত্র মাসে মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সহযোগিতার জন্য যোগাযোগ: ০১৯৩৫৬৮৬৭২৭

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

১০

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১১

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১২

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৩

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১৪

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১৫

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১৬

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৮

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৯

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

২০

Design & Developed by: BD IT HOST