মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা-এর বিভিন্ন এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগী হয়েছেন উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজ দায়িত্বে একাধিক প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ইউএনও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটি শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST