আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ভূমি কর্মকর্তার ভুয়া প্রতিবেদন দাখিল

 

নাম খারিজ বাতিলের আবেদনে তলবি তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে পক্ষপাতমূলক ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ ওঠেছে এক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে। সেলিনা পারভিন নামে ওই ভূমি কর্মকর্তা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন। ভূমি কর্মকর্তার এমন প্রতিবেদন নিয়ে ওঠেছে অনৈতিক লেনদেনের অভিযোগ।

জানা গেছে, উপজেলার নাকুগাঁও মৌজায় নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ৫১৬ নং দাগে ডেপুটি কমিশনারের নামে রেকর্ড ও বাড়ি শ্রেণিভুক্ত ৩ একর ১৩ শতক জমি রয়েছে। জমিটিতে আগে স্থানীয় ভূমিহীনদের বসতবাড়ি থাকলেও প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন ব্যক্তির ভোগদখলে স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রমে ডিপো হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এরমধ্যে ভূমিহীন হাবেজ উদ্দিনের দখলে থাকা ২০ শতক জমিতে আর্থিক চুক্তিতে তৌহিদুল আলমের মালিকানাধীন ‘নিলয় এন্টারপ্রাইজ’ নামে একটি আমদানী-রফতানীকারক প্রতিষ্ঠান সেমিপাকা ও টিনসেড অফিস করে কয়লা এবং পাথর আমদানীর ডিপো হিসেবে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছে।

সম্প্রতি একই জমি দখলে নিতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ১৯৯০ সালে দেখানো একটি ভুয়া কবুলিয়তনামা বন্দোবস্ত দলিল উত্থাপন করেন। পরবর্তীতে ওই জমি দখলে নিতে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা সেলিনা পারভিনের দ্বারস্থ হলে তিনি পতাকা টানিয়ে দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ভোগ-দখলদারদের বাধার মুখে এ চেষ্টা ব্যর্থ হয়। পরে জামাল উদ্দিনের ওই কবুলিয়তনামা বন্দোবস্ত সঠিক কি না যাচাই করতে গেলে বন্দোবস্ত দলিলটির কোন অস্তিত খোঁজে পাননি শেরপুর মহাফেজখানার তল্লাসীকারক রেজুয়ান হোসেন। এমতাবস্থায় জামাল উদ্দিনের নামে বন্দোবস্তের পর হওয়া নামখারিজ বাতিলের আবেদন করেন ভোগ-দখলকারী হাবেজ উদ্দিন। আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জমির বর্তমান অবস্থার প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন তলব করেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিনা পারভিনের কাছে। সেলিনা পারভীন জামাল উদ্দিনের সাথে যোগসাজশ করে উল্লেখিত ভূমিটি ডেপুটি কমিশনারের নামে রেকর্ডভুক্ত উল্লেখ করলেও তা বাদী-বিবাদী কারও দখলে নেই বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, আগে ওই জমিটি জামাল উদ্দিনের দখলে ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেন তিনি।
দখলদার হাবেজ উদ্দিন, নিলয় এন্টারপ্রাইজের ব্যবস্থাপকসহ আশপাশের ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, উল্লেখিত জমিটি স্বাধীনতার পর থেকে হাবেজ উদ্দিনের ভোগ-দখলে ছিল। নাকুগাঁও স্থলবন্দর ঘোষণার পর তিনি বাড়ি সরিয়ে নিয়ে এখানে ডিপো হিসেবে নিলয় এন্টারপ্রাইজের কাছে চুক্তিভিত্তিক দিয়ে ওই টাকায় সংসারের খরচ যোগান। বর্তমানে জামাল উদ্দিনকে ওই জমি বন্দোবস্ত পাইয়ে দিতে মোটা অংকের অনৈতিক লেনদেন করে মিথ‍্যা ও ভুয়া প্রতিবেদন দাখিল করেছেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন।

এ বিষয়ে নাকুগাঁও স্থলবন্দর আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান, খাস ওই জমিটি হাবেজ উদ্দিনের ভোগদখলে ছিল। যা তিনি নিলয় এন্টারপাইজের কাছে ডিপো হিসেবে ব্যবহারের জন্য চুক্তিভিত্তিক প্রদান করেছেন। এ জমি কখনোই জামাল উদ্দিনের দখলে ছিল না।

এ বিষয়ে জামাল উদ্দিন তার নামে বন্দোবস্ত সঠিক দাবী করে সাংবাদিকদের জানান, ওই জমিটি নিলয় এন্টারপ্রাইজের দখলে রয়েছে। আমার দখলে নেই। সরকারীভাবে জমি পেলে যাব, নইলে যাব না।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিনা পারভিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ওই জমি বাদী-বিবাদী কারো দখলে নেই। এ মতামতের চ্যালেঞ্জ করলে তিনি বোল পাল্টে বলেন, সেখানে গিয়ে দেখে বলতে হবে। একপর্যায়ে মতামত দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এ নিয়ে মিসকেস করার পর এখনো শুনানী হয়নি। শুনানীর সময় যাচাই-বাছাই করা হবে।

এদিকে সম্প্রতি নিজ কার্যালয়ের চেয়ারে বসে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভিনের আর্থিক লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে ওই অর্থ ঘুষ ছিল না বলে দাবী করেন সেলিনা পারভীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST