মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর
৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ডেকে ব্ল্যাকমেইল: লক্ষ্মীপুরে জিম্মি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

 

 

লক্ষ্মীপুর পৌর এলাকায় নারী দিয়ে প্রেমের ফাঁদ পেতে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ও গত কয়েক দিনের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর এলাকার সোয়াইব হোসেন ওরফে শাওন (২০), বাঞ্চানগর এলাকার মো. শুভ (২৬), ইফতেহাসান সাকিব (২৫) এবং সমসেরাবাদ এলাকার মাধবী রানী মন্ডল ওরফে তৃষা (২০)। তাঁরা সবাই বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এই চক্রটি গত ২৪ মার্চ সন্ধ্যায় পৌরসভার বাঞ্চানগর এলাকায় প্রথম একটি ঘটনা ঘটায়। এরপর ২৬ মার্চ সকালে ল-ইয়ার্স কলোনির একটি বাসায় এবং সর্বশেষ গত ৫ এপ্রিল সকালে একইভাবে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা চালায়। চক্রের নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো। এরপর সেখানে তাঁদের আটকে রেখে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলীকে। তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেন।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা একটি সুসংগঠিত চক্রের সদস্য। সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করাই ছিল তাঁদের মূল কাজ। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST