মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের শুরপাড়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শুরপাড়া দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মধুপুর পীর সাহেব, আব্দুল হামিদ (রহ.)।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মসজিদ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, নতুন এই মসজিদ কমপ্লেক্স নির্মিত হলে এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ে আধুনিক ও প্রশস্ত পরিবেশ নিশ্চিত হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST