লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
১১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডকাপ ফাইনালে দাপট দেখাল কুমারভোগ ও খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর বালক ও বালিকা বিভাগের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বালিকা বিভাগের ফাইনালে ৩নং কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে উয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালক বিভাগের ফাইনালে খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-০ গোলে ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব কাউসার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস লাকি তালুকদার।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে “স্বাধীনতা কাপ শিশু কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মসৃণ ব্লক সড়কে গতি ফিরেছে গ্রামে, লক্ষ্মীপুরে কমেছে জনদুর্ভোগ

শ্রীনগরে বাংলা নববর্ষেরএকদিন পর হালখাতা অনুষ্ঠিত

পাথারিয়ায় ব্যবসায়ীকে নিয়ে বিভ্রান্তি, দুই পক্ষের ভিন্ন দাবি

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো কবি নজরুল কলেজ ছাত্রদল

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত; দীর্ঘমেয়াদি সংরক্ষণে সকলের সহযোগিতা চাইলেন প্রশাসক

বাইউস্টে বাংলা নববর্ষ, নবীন বরণ অনুষ্ঠান এবং ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

গোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন: সরাসরি ১০ ধরনের সেবা পাবেন কৃষকরা

শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

১০

মতলব উত্তরে বাংলা নববর্ষে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১১

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের বিশেষ অভিযানে এক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

১২

আকিজ টেক্সটাইলের পানি যায় আর পুড়ে যায় জমি” আতঙ্কে পুরো গ্রাম

১৩

১৪

মুন্সিগঞ্জের লৌহজং থেকে প্রায় ৩৩ হাজার টাকা মূল্যমানের ১১০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার 

১৫

বর্ণিল আয়োজনে শান্তিগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৬

পহেলা বৈশাখ বাঙালির বাঙালিয়ানা

১৭

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের এস এস সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৯

বিনোদপুর সাজুবিবি দাখিল মাদ্রাসা: সাফল্যের আলো ছড়ালেও এমপিওভুক্তির অপেক্ষা শেষ হয়নি

২০

Design & Developed by: BD IT HOST