ঢাকা জেলা পুলিশগোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ভোর ০৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট, এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোঃ আফজাল হোসেন (৪৭), পিতা: মোঃ ওয়াহিদুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে নিম্নলিখিত আলামত উদ্ধার করা হয়:
১ (এক) টি কাঠের বাটসহ সচল ট্রিগার সংযুক্ত সিলভার রঙের বিদেশী রিভলবার
২ (দুই) রাউন্ড রিভলবারের গুলি
১ (এক) টি সচল ট্রিগার সংযুক্ত সিলভার রঙের বিদেশী ওয়ান শটারগান
১ (এক) টি পুরাতন নীল-কালো রঙের সুজুকি মোটরসাইকেল।
এছাড়াও ঘটনাস্থল থেকে পলাতক আসামিদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়:
১ (এক) টি স্টিলের তৈরি ধারালো ছোরা
১ (এক) টি প্লাস্টিকের বাটসহ লোহার তৈরি ধারালো ছোরা
১ (এক) টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST