স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

ঢাকা, ৪ জুলাই ২০২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব এক গভীর ও বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিচয়কে ঘিরে সৃষ্ট নানা সংঘাতের স্থায়ী সমাধান আধিপত্যে নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যেই নিহিত। মানবসভ্যতার টেকসই অগ্রযাত্রার জন্য বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন এবং অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

শনিবার রাজধানীর একটি হোটেলে আল উম্মাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ‘আল উম্মাহ জার্নাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বিদ্যমান অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে আল উম্মাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিভিন্ন দর্শন, মতাদর্শ ও চিন্তার মানুষের জন্য একটি উন্মুক্ত বুদ্ধিবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এ উদ্যোগ সভ্যতার চলমান সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান মানবসভ্যতার স্বাভাবিক বৈচিত্র্যের অংশ। মহান আল্লাহ মানুষকে বৈচিত্র্যের মধ্যেই সৃষ্টি করেছেন। ফলে কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি বা মতাদর্শের পক্ষে সমগ্র বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করা যেমন বাস্তবসম্মত নয়, তেমনি তা মানবসভ্যতার কল্যাণও বয়ে আনতে পারে না।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বিশ্বের বহু সংঘাত পরিচয়ের সংকটকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। কখনো জাতিগত, কখনো ধর্মীয়, কখনো ভাষাগত কিংবা সাংস্কৃতিক বিভাজন সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট উত্তরণে গবেষক, চিন্তাবিদ ও বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিদের একটি অভিন্ন মানবিক অবস্থান গড়ে তুলতে হবে, যেখানে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াই হবে প্রধান ভিত্তি।

তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে, যুদ্ধ, শক্তির প্রদর্শন কিংবা আধিপত্য কখনো সভ্যতার স্থায়ী সমাধান দিতে পারেনি। বরং মুক্ত চিন্তার বিনিময়, জ্ঞানচর্চা ও পারস্পরিক সম্মানই মানবসভ্যতাকে এগিয়ে নিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নীতি – শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে। আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে সব জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতি নিজ নিজ মর্যাদা অক্ষুণ্ন রেখে একসঙ্গে এগিয়ে যাবে এবং মানবসভ্যতার সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হবে।

তিনি তুরস্ক সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সেখানে তিনি উপলব্ধি করেছেন যে ইসলামের প্রকৃত শক্তি কেবল আনুষ্ঠানিক ধর্মীয় আচারে নয়; বরং এর মানবিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও আত্মিক দর্শনের মধ্যেই নিহিত।

তিনি আশা প্রকাশ করেন, আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট বিভিন্ন দেশ, সংস্কৃতি ও চিন্তার মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, জ্ঞানচর্চা এবং সভ্যতার সংলাপকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাবেক ডেপুটি চেয়ারম্যান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এর সাবেক উপদেষ্টা প্রফেসর ইয়াসিন আকতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

লৌহজংয়ে পদ্মায় অভিযান, ১৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার দাবি

আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর

টাইব্রেকারে রাজবাড়ীকে হারিয়ে বরিশাল প্রমিলা দল জয়ী

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোয়ালন্দের যুব সমাজ ও সুধীজন

কুমারভোগের খড়িয়ায় মাদকবিরোধী সভা: তরুণদের সুরক্ষায় সচেতনতার বার্তা

১০

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

১১

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত

১২

আসন্ন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

১৩

সামাজিক কর্মকাণ্ডে আস্থা, সাধারণ সম্পাদক পদে শফিক খানের প্রতি স্থানীয়দের প্রত্যাশা

১৪

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের!

১৫

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া

১৬

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা

১৭

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

১৮

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

১৯

মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন

২০

Design & Developed by: BD IT HOST