স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

 

মাদারীপুর জেলার শিবচর থানার উত্তরাইল এলাকার বাসিন্দা মো: তামিমকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি তোতা মাল (৬২)’সহ একটি দালাল চক্র গত ২৮/১১/২০২৪ তারিখে তার পরিবারের কাছ থেকে ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা গ্রহণ করে| তাদের প্রতিশ্রুতি ছিল, ওই তারিখেই তামিমকে ˆবধভাবে ইতালিতে পাঠানো হবে| কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে পাঠানোর পরিবর্তে দালাল চক্রটি তাকে প্রথমে শ্রীলঙ্কায় পাঠায়| সেখানে কিছুদিন আটকে রাখার পর অবৈধভাবে ভারতে পাচার করা হয়| পরবর্তীতে ভারত থেকে তাকে কেনিয়ায় নিয়ে গিয়ে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়| এরপর তামিমকে মুক্ত করার শর্তে তার পরিবারের কাছে আরও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করা হয়| একপর্যায়ে ভিকটিমের পরিবার বাধ্য হয়ে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা পরিশোধ করে।

এ ঘটনায় ভিকটিম তামিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং- ১৯, তারিখ- ১৫/০৩/২০২৬ খ্রি., ধারা- ৫/৬/৭/৮/১০ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রুজু করা হয়| পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৩/০৭/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মীরহাজির বাগ এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি তোতা মাল (৬২), পিতা- আলাউদ্দিন মাল, সাং- বাজেহারচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

১০

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

১১

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

১২

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

১৩

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

১৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৫

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

১৬

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১৭

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১৮

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১৯

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST