বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে ‘ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জুলাই (শুক্রবার) সকাল ৭:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।
নড়াইল জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু, এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং রুকনগণ অংশগ্রহণ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মাওলানা আশেকে এলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, রুকনদের ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করারও আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST