‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

 

 

পিরোজপুর জেলার কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ  অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার এবং ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে।
‎শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া নদীতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১০ হাজার পিস রেনু পোনা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ বেড়জাল উদ্ধার করা হয়।

‎অভিযান শেষে উদ্ধার করা অবৈধ বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জীবিত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং জলজ সম্পদ সংরক্ষিত থাকে।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ও রেনু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

‎নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রেনু পোনা নিধন ও অবৈধ বেড়জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা রেনু পোনা নদীতে অবমুক্ত করায় মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
‎উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।




Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১০

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১১

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১২

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

১৩

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

১৪

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৫

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

১৭

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

১৮

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

২০

Design & Developed by: BD IT HOST