
মুকবুল হোসেন,
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অর্ধশত বেসরকারি কিন্ডারগার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের মানববন্ধন , স্মারকলিপি পেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
গজারিয়া উপজেলার কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সাত শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
মানববন্ধনে বক্তব্য রাখে গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন, মাসুদ রানা মোঃ মনির মিয়া, ওমর ফারুক,আবুজাফর ভূট, মোঃ শাজাহান সরকার, গজারিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, অভিভাবক প্রতিনিধি বিএনপি নেতা নুরুল আমিন সরকার প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করার দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন এসোসিয়েশন কর্তৃপক্ষ। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের দাবি
গত ১৭ই জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গড়ে ওঠা হাজার হাজার কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৩ লক্ষ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শিক্ষক শিক্ষিকাদের দাবি পূর্বের ন্যায় সমাপনী বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে পুনরায় প্রজ্ঞাপন জারি করা। কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করবে , কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন শিক্ষক শিক্ষিকা ও অবিভাবক বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষক-শিক্ষিকাদের স্মারকলিপি জমা পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তাদের স্মারক লিপি পাঠিয়ে দেয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST