স্টাফ রিপোর্টার
২৬ জানুয়ারী ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুজব প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ তথ্য সচিবের

 

গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো ক্লান্তিহীন প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এ প্রচার কর্মসূচি চালিয়ে যেতে হবে। মাঠপর্যায়ে প্রচার কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে বলে তিনি ঘোষণা দেন।

তথ্য সচিব আজ সচিবালয়ে অনলাইন প্লাটফর্মে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা তথ্য অফিসারদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও ০৪টি উপজেলা তথ্য অফিসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) মোঃ ইয়াসিন, যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাত আল ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, সৈয়দ এ মু’মেন ও ডালিয়া ইয়াসমিন এবং উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম ও গাজী শরীফা ইয়াছমিন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, জেলা পর্যায়ে তথ্য কর্মকর্তার তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সংসদ নির্বাচনের প্রার্থী এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলতে মোটিভেশন চালানো হচ্ছে। তিনি জানান, উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী, ভোটালাপ, সড়ক প্রচার, মাইকিং, ভোটের রিকশা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রচার কর্মসূচির ইতোমধ্যে গনযোগাযোগ অধিদপ্তর নির্বাচনী প্রচারণায় জনগণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও ভবিষ্যতে এই প্রচার কার্যক্রম আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজব একটি বড় চ্যালেঞ্জ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, গুজব ও অপতথ্যের ছড়াছড়ি ততই বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়ার আশংকা রয়েছে। এ বিষয়ে জেলা তথ্য অফিসগুলোকে সতর্ক থাকতে হবে। যে কোনো গুজব/অপতথ্য দৃষ্টিগোচর হওয়া মাত্রই উপজেলা ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরিচালিত নির্বাচন সেলের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, শহরাঞ্চলের ভোটাররা তুলনামূলকভাবে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সচেতন হলেও তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটালাপ এবং ‘টেন মিনিটস ব্রিফ’—এ তিনটি কার্যক্রম গণভোট বিষয়ে জনগণের কাছে সরাসরি ও কার্যকরভাবে পৌঁছানোর অন্যতম মাধ্যম। এসব কর্মসূচির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১০

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১২

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৩

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৫

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৬

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৯

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST