নাজমুল হোসেন, রাজবাড়ী
২৮ জুন ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি মহাখালী থেকে গ্রেফতার

 

 

রাজবাড়ী সদর থানা এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলার প্রধান আসামি মুরাদ জং (২৫)-কে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ২৬ জুন রাতে র‌্যাব-১০ ও র‌্যাব-২ এর একটি যৌথ দল ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর থানার খানখানাপুর ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে।
র‌্যাব জানায়, গত ৩ এপ্রিল রাতে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মুরাদ জং ও তার সহযোগীরা সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করলে কনস্টেবল মোঃ জুয়েল তাদের নিয়ম অনুযায়ী অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা কনস্টেবল জুয়েলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে এবং সরকারি কাজে বাধা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় মহাখালী থেকে মূল আসামি মুরাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব-১০ এর মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজবাড়ীতে পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি মহাখালী থেকে গ্রেফতার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭ কে‌জি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশীয় মাছ সংরক্ষণে পদ্মায় অভিযান, ধ্বংস ১২৬টি চায়না দুয়ারী জাল

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

১০

রাজবাড়ীতে চুরি মামলার নারী আসামি গ্রেফতার

১১

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

১২

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

১৩

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

১৪

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৫

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

১৭

‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে- আত্মপ্রকাশ

১৮

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ কে‌জি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা 

২০

Design & Developed by: BD IT HOST