দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর)সংবাদদাতা 
২৮ জুন ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

দেওয়ান মুরাদুজ্জামান

চাঁদপুর) সংবাদদাতা

দিবালোকে রাস্তার পাশে বাঁধা একটি গরুর ছোট্ট বাছুর। মুহূর্তের মধ্যে সেটিকে টেনে-হিঁচড়ে সাদা রঙের একটি প্রাইভেটকারে তুলে নিয়ে পালানোর চেষ্টা। কিন্তু এক অটোরিকশাচালকের সাহসিকতা আর স্থানীয়দের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। ঘটনাস্থলেই ধরা পড়ে কথিত চোরচক্রের দুই সদস্য। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাইভেটকার থেকে জীবিত উদ্ধার করা হয় বাছুরটি।
রবিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আওলাদ ঢালীর একটি গরু ও তার ছোট্ট বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে কুমিল্লার লাকসাম উপজেলার বেলাল ও বিল্লাল নামে দুই যুবক জোরপূর্বক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি প্রত্যক্ষ করেন অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। একই সময় প্রাইভেটকার থেকে বাছুরটিকে জীবিত উদ্ধার করা হয়।
বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, আমার বাঁধা বাছুরটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আটক দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে জেলা পুলিশের প্যারেড ও কল্যাণ সভা: ৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ৩ পুলিশ পুরস্কৃত

গোয়ালন্দে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত: শিশুদের সুরক্ষায় বিশেষ আহ্বান ইউএনও সাথী দাসের

দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজবাড়ীতে পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি মহাখালী থেকে গ্রেফতার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭ কে‌জি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

দেশীয় মাছ সংরক্ষণে পদ্মায় অভিযান, ধ্বংস ১২৬টি চায়না দুয়ারী জাল

১১

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

১২

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

১৩

রাজবাড়ীতে চুরি মামলার নারী আসামি গ্রেফতার

১৪

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

১৫

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

১৬

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

১৭

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

২০

Design & Developed by: BD IT HOST