নাজমুল হোসেন, রাজবাড়ী
২৮ জুন ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জেলা পুলিশের প্যারেড ও কল্যাণ সভা: ৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ৩ পুলিশ পুরস্কৃত

 

 

রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ জুন সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা। প্যারেড শেষে ভালো পোশাক ও দক্ষতার জন্য তিনি ফোর্সদের পুরস্কৃত করেন।
পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের নির্দেশ দেন পুলিশ সুপার। একই সাথে পেশাদারিত্ব ও ভালো আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কর্মদক্ষতার ভিত্তিতে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলামকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে ক্রেস্ট এবং সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

গত ৫ জুন দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ‘এসবি সুপার ডিলাক্স’ বাসের ৪০ জন যাত্রীকে নিয়ম মেনে আগেভাগেই নামিয়ে দিয়ে প্রাণ বাঁচানোর জন্য নৌ পুলিশের এসআই মোঃ আবুজার গিফারী, কনস্টেবল মোঃ শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামকে বিশেষ নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক অপরাধ নিবারণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে জেলা পুলিশের প্যারেড ও কল্যাণ সভা: ৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ৩ পুলিশ পুরস্কৃত

গোয়ালন্দে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত: শিশুদের সুরক্ষায় বিশেষ আহ্বান ইউএনও সাথী দাসের

দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজবাড়ীতে পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি মহাখালী থেকে গ্রেফতার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭ কে‌জি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

দেশীয় মাছ সংরক্ষণে পদ্মায় অভিযান, ধ্বংস ১২৬টি চায়না দুয়ারী জাল

১১

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

১২

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

১৩

রাজবাড়ীতে চুরি মামলার নারী আসামি গ্রেফতার

১৪

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

১৫

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

১৬

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

১৭

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

২০

Design & Developed by: BD IT HOST