মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়ার দক্ষিণ সেন্দিয়া পাকা সড়ক থেকে ২১, সেপ্টেম্বর ,২০২৬ ইং তারিখ সোমবার দুপুর ১:৩০ মিনিটে, স্থানীয় জনতা এমদাদ ফকিরের নেতৃত্বে , মুকসুদপুর উপজেলার খালিয়ার মৃত: সুশান্ত বিশ্বাস এর ছেলে সোহাগ বিশ্বাস (২০) ও রাজৈর উপজেলার খালিয়ার নিত্য মন্ডলের ছেলে আকাশ মন্ডল (১৯) নামক ২ যুবকে ৬ পিচ ইয়াবাসহ আটক করে রাজৈর থানার পুলিশের হাতে সোপর্দ করে।
স্থানীয় জনতা এমদাদ ফকির জানান এই এলাকারই মাদক সম্রাট রতন বাড়ৈ বহাল তবিয়তে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তিনি আরো জানান,রতন শুধু নিজেই বিক্রি করে না,এলাকা ও আশেপাশের এলাকায় যুবকদের মাদক বিক্রয়ের কাজে লাগায় এবং এলাকা সহ বিভিন্ন এলাকার যুবকদের কাছে বিক্রি করে ।যার কারণে ,অত্র এলাকার অনেক যুবক মাদকের আসাক্ত হয়ে পড়েছে। সর্বশান্ত হয়েছে অনেক যুব পরিবার ।
স্থানীয় সূত্রে আরো জানা যায়,মাদক সম্রাট রতন বাড়ৈ শুধু ঐ পরিবারের একাই মদক ব্যবসায়ী নয়, তার দুই ছেলে ও তার স্ত্রী সহ ৪ জনি বহাল তবিয়তে এই ব্যবসা করে আসছে।
এছাড়াও আটককৃত দুই যুবক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায়, দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ী রতন বাড়ৈর হয়ে কাজ করে আসচ্ছি ।
এ বিষয় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিল ইসলাম জানান স্থানীয় জনতা দুই মাদক কারবারিকে আটক করে রাজৈর থানা পুলিশকে অবগত করেন তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রশাসন যেয়ে সোহাগ ও আকাশকে সহ৬ পিচ ইয়াবা উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয় তারা এখন রাজৈর থাইনায় আটক আছে ও আইনগত প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST