মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে শিক্ষক সংকটে বিপর্যস্ত দুই সরকারি বিদ্যালয়, অনিশ্চয়তায় ৯০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ

 

 

পিরোজপুরের কাউখালী উপজেলার শিক্ষা ব্যবস্থার অন্যতম দুই ভিত্তি—কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তীব্র শিক্ষক সংকটে জর্জরিত। সরকারি ঘোষণার প্রায় চার দশক পার হতে চললেও প্রতিষ্ঠান দুটি কখনোই পূর্ণাঙ্গ শিক্ষক কাঠামো পায়নি। বর্তমানে ইতিহাসের সবচেয়ে তীব্র শিক্ষক-কর্মচারী সংকটের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিষ্ঠান দুটি, যার ফলে সাধারণ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম বিপন্ন হয়ে পড়েছে।
‎
​পরিসংখ্যানের আলোকেই সংকট কতটা প্রকট:
‎​মোট শূন্যপদ: প্রতিষ্ঠান দুটিতে মোট ৩৪টি শিক্ষক পদের মধ্যে বর্তমানে ২২টি পদই খালি।
‎​শিক্ষক স্বল্পতা: প্রায় ৯০০ জন শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন শিক্ষক।
‎​কর্মচারী সংকট: কর্মচারীদের ১০টি পদের বিপরীতে অধিকাংশ পদই দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। ​এই বেহাল দশার কারণে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে ঝরে পড়ছে, আর তুলনামূলক সচ্ছল পরিবারগুলো বাধ্য হয়ে সন্তানদের শহরমুখী করছে।

‎​কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৪৫৬ জন ছাত্রী পড়াশোনা করছে। কিন্তু ১৭টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ১১টি পদই দীর্ঘদিন ধরে খালি রয়েছে। এছাড়া কর্মচারীদের ৪টি পদের সবকটিই শূন্য। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকতার হোসেন হাওলাদার জানান, শিক্ষক সংকটের কারণে বর্তমানে মাত্র দুজন অতিথি শিক্ষক দিয়ে জোড়াতালি দিয়ে কোনোমতে পাঠদান চালু রাখা হয়েছে।
‎
​কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩৩৫ জন ছাত্রের এই বিদ্যাপীঠে ১৭ জন শিক্ষকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন শিক্ষক। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের দাপ্তরিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস নেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন হালদার জানান, শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে।

‎​শিক্ষার্থীদের শিক্ষার মান রক্ষা নিয়ে অভিভাবক সমাজে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অভিভাবক এনামুল হক উদ্বেগ প্রকাশ করে বলেন, “সারাদেশের সরকারি স্কুলগুলোতে কম-বেশি শিক্ষক সংকট থাকলেও কাউখালীর এই দুটি স্কুলের সংকট সবচেয়ে ভয়াবহ। এভাবে চলতে থাকলে কাউখালীর পুরো শিক্ষাব্যবস্থাই শূন্যতায় ভেসে যাবে।”
‎​আরেক অভিভাবক সানজিদা রেশমা ক্ষোভের সুরে জানান, “শিক্ষকদের খালি পদগুলো অতি দ্রুত পূরণ করা না হলে আমাদের সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে?”
‎
‎​কর্তৃপক্ষের বক্তব্য- ​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান শিক্ষক সংকটের সত্যতা নিশ্চিত করে জানান, “শিক্ষক সংকটের কারণে পাঠদান দারুণভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।”
‎
​বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন সংকট স্বীকার করে আশ্বাস দিয়েছেন যে, দ্রুততম সময়ের মধ্যে এই শিক্ষক সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
‎​তবে স্থানীয় সচেতন মহলের দাবি, কেবল আশ্বাসের বাণী নয়; অবিলম্বে শূন্য পদগুলোতে স্থায়ী শিক্ষক পদায়ন করে কাউখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দুটিকে রক্ষা করা হোক।
‎

‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

১

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

৩

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

৫

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

৬

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

৭

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৮

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৯

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১০

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১১

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

১২

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

১৩

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১৪

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৫

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১৭

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

২০

Design & Developed by: BD IT HOST