দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

 

“নবীন আগন্তুক, নব যুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক”—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এক ঝাঁক নবীন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে কেএফটি ক্যাম্পাস। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা নবীনদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী তানভীর ও ইনিভা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে টিফিন ব্যাগ, সিলেবাস, ক্লাস রুটিন, বাৎসরিক পাঠ পরিকল্পনা, বুক লিস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুল হান্নান অপু। তিনি শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
কেএফটি ট্রাস্টের কোষাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য জনাব মাজহার শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কেএফটির নিয়ম-নীতি, শিক্ষাব্যবস্থা, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পথচলা এবং ভালো ফলাফলের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কলেজের প্রভাষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
পরে সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সদস্যদের কবিতা আবৃত্তি, দলীয় অভিনয় ও মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন গার্লস উইংয়ের সমন্বয়ক বদিউল আলম বাবু।
সবশেষে নবীন শিক্ষার্থীদের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন এই নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

২

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

৩

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৪

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

৫

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

৬

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

৭

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

৮

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

৯

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১০

রাস্তার ঝোঁপঝাড় পরিষ্কার করে প্রশংসিত মেম্বার প্রার্থী আব্দুস সালাম

১১

ঝিনাইদহ কালীগঞ্জের ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারী যাত্রী

১২

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১৩

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

১৪

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

১৫

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

১৬

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

১৭

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

১৮

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

১৯

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST