:
চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্য বড়লিয়া এলাকায় আলা হযরত পাঠাগারের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন ও আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মধ্য বড়লিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মু. মোয়াজ্জেম হোসেন, প্রধান বক্তা ছিলেন রাশেদুল আলম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাহার উদ্দিন জনি।
কনফারেন্সে বিশেষ আলোচক হিসেবে ইসলামী শিক্ষার আলোকপাত করেন মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন কাদ্বেরী, মাওলানা মুহাম্মদ সুলতান উদ্দিন কাদ্বেরী ও মাওলানা মুহাম্মদ আবু বক্কর রেজবী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহম্মদ, আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম টিটু, মুহাম্মদ শাহাজাহান, ওমর ফারুক সুমন, মাহবুবুল আলম তালুকদার, শাহাদাত হোসেন, রুহুল আমিন রিগ্যান, কামাল উদ্দিন সোহেল, জুয়েল রানা, নুরুল আমিন টিটু, নুরুল আবছার, তাজুল ইসলাম খান, হাজী আবদুল গফুর, মনজুর আলম, ওয়াহিদু হক, ডা. এরশাদ, আসাদুজ্জামান এরশাদ, ইয়াকুব হোসাইন খান, মামুন খান, সৈয়দ ইমামুর বারী, মাওলানা নজরুল ইসলামসহ পাঠাগারের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী।
মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST