bdporikroma
১৭ মে ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ

বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ

স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার। ছবি পরিক্রমা

স্টাফ রিপোর্টার

বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মো. আসিফুর রহমান (২০) ২। মো. আল আমিন (২৫) ও ৩। অনামিকা (২৪) । শুক্রবার (১৬ মে  ২০২৫ খ্রি.) সাভার ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।  নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, নিউমার্কেট থানা এলাকার বাসিন্দা জনৈক আফরোজা হোসেন গত ১৫ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় তার ফেসবুক আইডি ব্যবহার করার সময় “দোয়া কবুলের অলৌকিক গল্প” নামক একটি ফেসবুক গ্রুপ দেখতে পান। উক্ত গ্রুপে একটি পোস্টে “তদবীর রুকাইয়া” লেখা দেখতে পেয়ে তিনি পোস্টদাতার মেসেঞ্জারে যোগাযোগ করেন। উক্ত আইডি ব্যবহারকারী অজ্ঞাতনামা মহিলা তাকে জানায়, সে তাকিয়ার মাধ্যমে অনেক কাজ হাসিল করেছে। পরবর্তীতে উক্ত মহিলা তাকে Tahqiya নামক ফেসবুক আইডির লিংক দিয়ে উক্ত আইডির সাথে যোগাযোগ করতে বলে। আফরোজা হোসেন তার কথামতো উক্ত ফেসবুক আইডির মেসেঞ্জারে যোগাযোগ করলে উক্ত আইডি ব্যবহারকারী তাকে জানায় তিনি সব সমস্যার সমাধান করতে পারেন। এক পর্যায়ে আফরোজা হোসেন তার বাচ্চা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তার কথামতো কাজ করতে বলেন। অতঃপর ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. সন্ধায় সেই অজ্ঞাতনামা মহিলা মেসেঞ্জারে একটি নাম্বার দিয়ে সে নাম্বারে ছয় হাজার একশত টাকা বিকাশ করতে বলে। তিনি তার কথামত সরল বিশ্বাসে উক্ত নাম্বারে টাকা প্রেরণ করেন। অতঃপর ১৯ জানুয়ারি ২০২৪ খ্রি. উক্ত মহিলা আফরোজা বেগমের ব্যবহৃত জামা কাপড়, শ্যাম্পু, সাবান, তেল ও স্বর্ণের গহনা কুরিয়ার করে তার কাছে পাঠিয়ে দিতে বলে এবং জানায় সব কিছু ঝাড়ফুঁক দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ফেরত দেওয়া হবে এবং সেগুলো ব্যবহার করলে তার বাচ্চা হবে ও সব সমস্যা কেটে যাবে। আফরোজা হোসেন তার কথামতো তার ব্যবহৃত ২৫ ভরি স্বর্ণ ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এস এ পরিবহনের মাধ্যমে প্রেরণ করেন। অতঃপর সে উক্ত স্বর্ণ ও মালামাল নিয়ে তাকে ম্যাসেঞ্জার হতে ব্লক করে দেয়। পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরই প্রেক্ষিতে আফরোজা হোসেন বাদী হয়ে ডিএমপির নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, উক্ত মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে  ১৬ মে ২০২৫ খ্রি. রাত ৩:২০ ঘটিকায় সাভার থানাধীন নিজ বাসা থেকে আসামি আসিফুরকে গ্রেফতার করা হয়। পরে  গ্রেফতারকৃত আসিফুরের দেওয়া তথ্য মতে পৃথক অভিযান পরিচালনা করে একই তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানার ৪০ ফিট বছিলা ফিউচার হাউজিংয়ের একটি বাসা থেকে আল আমিন ও অনামিকাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ধৃত আসামি আসিফুরের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত সীমসহ একটি মোবাইলফোন এবং গ্রেফতারকৃত অপর আসামি আল-আমিন  ও অনামিকার হেফাজত হতে ৮৫ ভরি স্বর্ণালংকার, কপারযুক্ত ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লক্ষ ৫০ হাজার টাকা ও  প্রতারণার কাজে ব্যবহৃত একটি Iphone 15 Pro Max এবং একটি  Samsung S24 Ultra মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বাচ্চা না হওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নামে প্রতারণা করে জব্দকৃত বিপুল পরিমাণ স্বর্ণ  ও অর্থ সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১০

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১১

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১২

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১৩

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১৪

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১৫

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৭

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৯

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

২০

Design & Developed by: BD IT HOST