

হামিদুল ইসলাম স্বপন
মুন্সীগঞ্জ-০১ আসনের শ্রীনগর, সিরাজদিখানারে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র সমর্থনে শ্রীনগর উপজেলায় হাসাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ, সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল বুধবার, ১১ ডিসেম্বর বিকাল ৪ টায় হাসাড়া ইউনিয়নের জনকল্যাণ সমিতির মাঠে । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা মুন্সিগঞ্জ ১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ শ্রীনগর উপজেলা এবং হাসাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “দল-মত নির্বিশেষে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনা করি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের সাথে নির্বাচনে অংশ নিবেন৷ দল আমাকে ধানের শীষে মনোনীত করেছে৷ ইনশাআল্লাহ, আমি যদি নির্বাচিত হতে পারি, মুন্সীগঞ্জ-০১ এ আর মাদক থাকবে না। মাদকমুক্ত সমাজ গড়বো৷ এই অঞ্চলে একটি হসপিটাল একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো”।
সভায় সভাপতিত্বে করেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উক্ত ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST