হামিদুল ইসলাম স্বপন
২০ জানুয়ারী ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মগোপনে থাকা অপহরণ ও গণধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার

 

 

 

‎গোপালগঞ্জের মুকসুদপুরে সংঘটিত অপহরণ ও গণধর্ষণ মামলার আত্মগোপনে থাকা ভিকটিমকে উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

‎

‎উদ্ধার হওয়া ভিকটিম পলি আক্তার (স্বামী: সাইফুল ইসলাম, পিতা: মমজেদ শেখ) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি বরইহাট গ্রামে হলেও বিয়ের পর তিনি তার দ্বিতীয় স্বামীর বাড়ি শ্রীনগরের হাঁসাড়া গ্রামে বসবাস করছিলেন।

‎

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বরইহাট গ্রামের বাবার বাড়ির সামনে অবস্থিত একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে তিনজন ব্যক্তি জোরপূর্বক পলি আক্তারকে অপহরণ করে। পরবর্তীতে তাকে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয় এবং অবৈধভাবে আটকে রাখা হয়।

‎দীর্ঘদিন মেয়ের কোনো সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা মমজেদ শেখ গত ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মুকসুদপুর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং–০৯ হিসেবে নথিভুক্ত করা হয়।

‎

এরপর মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ১৯ জানুয়ারি রাতে শ্রীনগর থানার পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে ভিকটিমের স্বামীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করা হয়।

‎

উদ্ধারের পর তাকে নিরাপদে শ্রীনগর থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে মুকসুদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ভিকটিম ও তার পিতাকে নিয়ে পুলিশ নিরাপদে মুকসুদপুর থানায় পৌঁছায়।

‎

‎পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভিকটিমকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

২

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

৩

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৪

আজ মোকসেদা মমর জন্মদিন

৫

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৬

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৭

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৮

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৯

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

১০

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১১

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১২

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১৩

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৪

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৫

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৬

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৭

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৮

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৯

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST