উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের
২৩ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

 

 

উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগঁাতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতিকৃর্ত রোগীদের খাবার ও তার মান নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালে সরকারি ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের ২৩২ গ্রাম সোনালী বা দেশি মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম ব্রয়লার মুরগির মাংস। এতে রোগীদের জন্য বরাদ্দকৃত সকালের নান্তা, দুপুর ও রাতের খাবার নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে মিডিয়াকর্মীরা গিয়ে দেখতে পান , হাসপাতালের ডায়েট তালিকায় ভর্তি রোগী ৪৩ জন। কিন্ত সেই ৪৩ জনের জায়গায় ৪৯ জন রোগীর খাবার বরাদ্দ দেখান ঠিকাদার। ৪৩ জন রোগীর বিপরীতে ৪৯ জনের খাবার রান্নার এক অভিনব হিসাব চলছে এখানে দীর্ঘদিন ধরে। প্রকৃত পক্ষে রান্নার সময় তিনি ৪৩ জনের খাবার রান্না করেন। বাকী ৬ জনের খাবারের রান্না না করেই তার বিল কর্তর্পক্ষের সাথে যোগসাজসে উত্তোলন করে ভাগবাটোয়ারা করার অভিযোগ দীর্ঘদিনের। এতে করে একদিকে খাবারের অনিয়ম আর অন্যদিকে নিম্নমানের খাবার পরিবেশন হচ্ছে রোগীদের মধ্যে। হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালের খাবার খাওয়ার মতো নয়। মাংস বলতে শুধু একটুকরো হাড় । তার সাথে মাংস নাই বললেই চলে। খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুল মজিদ বলেন, অফিস থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, আমি সেভাবেই রান্না করি। মাছ মাংস যেভাবে কাটতে বলা হয়, সেভাবেই কেটে দিই। আমি শুধু নির্দেশ পালন করি। অন্য কিছু আমার দেখার বা বলার অধিকার নেই।
মিডিয়াকর্মীরা এ ঘটনার সত্যতা যাচাই করতে ঠিকাদার শহিদুল ইসলামকে বার বার মোবাইল করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনোয়ার হোসেন বলেন, হাসপাতালের খাবারের বরাদ্দ ও মান তদারকির দায়িত্বেও জন্য একটি কমিটি রয়েছে। খাবারের বিষয়ে অভিযোগ পাওয়ায় ইতোপূর্বে ঠিকাদারকে একাধিকবার লিখিত নোটিশ দেওয়া হয়েছে। তাতেও কোন কাজ হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তপক্ষকে জানানো হবে।
এ ব্যাপাওে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কবে নাগাদ ব্যবস্থা গ্রহন করবে এবং তার দৃশ্যমান বাস্তবতা দেখার জন্য কতদিন অপেক্ষায় থাকতে হবে রোগী, তাদের স্বজন ও স্থানীয়দের এমনটিই এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST