মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. মুন খান (৩০)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) গ্রামের মৃত দিপু খানের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লৌহজং থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST