bdporikroma
২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী মজিবুর চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

 

শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে স্থানীয় জনগণের সাথে বিএনপি নেতার এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মজিবুর রহমান চৌধুরীর আন্ধারুপাড়াস্থ নিজ বাড়ির আঙ্গিনায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান চৌধুরী।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডাক্তার মীর কাশিম, বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী, আব্দুল হামিদ, ফজলুল হক, ইব্রাহিম, সুজা উদ্দিন, শমশের আলী, ইমরুল দেওয়ান, রুহুল আমীন, রমেশ কোচ, রহমত আলী, আজিজুল হক, ফারুক হোসেন, স্বপন মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং দুই সহস্রাধিক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এ সময় ওই ইউনিয়নের বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী নিজেকে আনুষ্ঠানিকভাবে ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। পরে উপস্থিত সকলে উচ্চকণ্ঠে হাত তুলে তাকে সমর্থন জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি যদি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তাহলে জনগণের মাঝে সর্ব্বোচ্চ সেবা প্রদান করবেন। ইউনিয়নে যেসব কাঁচা রাস্তাঘাট রয়েছে সেসব রাস্তাঘাট দ্রুত সময়ে পাকাকরণের আশ্বাস দেন।

একইসাথে ইউনিয়ন ভুমি অফিস স্থাপন, বেকার সমস্যা সমাধানে চেল্লাখালী নদীর বালু ইজারার মাধ্যমে উত্তোলন, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং মাদক নিযন্ত্রণসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করবেন। এসব কাজ বাস্তবায়নে সহযোগিতাসহ আসন্ন ইউপি নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু ভরাট রুখতে লৌহজংয়ে মোবাইল কোর্ট, ধ্বংস ১ কিলোমিটার পাইপ

রাজৈরে মাদকসহ দুই যুবককে আটক করেছে রাজৈর থানা পুলিশ

শ্রীনগরে নিম্নচাপের প্রভাব মুষলধারে ও টিপটিপ বৃষ্টি

বাসসের মফস্বল সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী মজিবুর চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, সড়কে লাশ কিশোরী

নেছারাবাদে ফ্রি চক্ষু ক্যাম্পে ২৬৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান

শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

কাউখালীতে শিক্ষক সংকটে বিপর্যস্ত দুই সরকারি বিদ্যালয়, অনিশ্চয়তায় ৯০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

১০

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

১১

নেত্রকোনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১, মামলা দায়ের

১২

নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

১৩

সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই

১৪

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

১৬

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ছরকার গাউসুল আয়ম মাহফিলের সপ্তম দিবসে বক্তারা, নবীপ্রেমের স্বর্ণময় ইতিহাসের দিশারী ছিলেন গাউছুল আজম

১৭

নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা

১৮

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৯

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

২০

Design & Developed by: BD IT HOST