‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়: মডেল উপজেলা গড়ার প্রত্যয়

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহম্মেদ। ​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।

‎​মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহম্মেদ বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে এসেছি, যাতে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন।” ​তিনি আরও বলেন, “আমি নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই এবং সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”

‎​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. মুহিদুল ইসলামসহ, সিনিয়র সাংবাদিক মো গোলাম আযম আছলাম, মো তরিকুল ইসলাম তারেক, সাংবাদিক আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান মিলন, সাংবাদিক প্রতিদ আহমেদ, এছাড়াও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎সবশেষ উপস্থিত সাংবাদিকবৃন্দ নবাগত ইউএনও আশিক আহম্মেদ কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।



Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত

নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়: মডেল উপজেলা গড়ার প্রত্যয়

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোলাগঞ্জ স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

ঝালকাঠির ৩ সাংবাদিকের বিরুদ্ধে বরিশালে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

অবৈধ বালু ভরাট রুখতে লৌহজংয়ে মোবাইল কোর্ট, ধ্বংস ১ কিলোমিটার পাইপ

রাজৈরে মাদকসহ দুই যুবককে আটক করেছে রাজৈর থানা পুলিশ

শ্রীনগরে নিম্নচাপের প্রভাব মুষলধারে ও টিপটিপ বৃষ্টি

বাসসের মফস্বল সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী মজিবুর চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

১০

ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, সড়কে লাশ কিশোরী

১১

নেছারাবাদে ফ্রি চক্ষু ক্যাম্পে ২৬৭ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান

১২

শান্তিগঞ্জের জামলাবাজে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

১৩

কাউখালীতে শিক্ষক সংকটে বিপর্যস্ত দুই সরকারি বিদ্যালয়, অনিশ্চয়তায় ৯০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

১৫

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: এফএও সম্মেলনে পরিবেশমন্ত্রী

১৬

নেত্রকোনায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১, মামলা দায়ের

১৭

নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

১৮

সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই

১৯

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

২০

Design & Developed by: BD IT HOST