প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া মরহুম ইমাম আলী মুন্সির বাসভবনে ,
২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার বাদ যোহর যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্য পরিবেশে ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত হয় ।
মোঃ মহিউদ্দিন সিদ্দিকীর আয়োজনে ,মোঃ আলম সিদ্দিকীর সঞ্চালনে ,
দোয়া মাহফিল পরিচালনা করেন বাঘড়া তালুকদার বাড়ি বাইতুল হামদ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ আবু সাঈদ ,উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ,আবু হুয়াইরা রাদিয়াল্লাহু জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজ ,,খান বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ইমাম হযরত মাওলানা বেলাল হোসাইন ,বাঘড়া তালুকদার বাড়ি জামে মসজিদ এর পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আজিজ , মোঃ হাবিবুর রহমান বেপারী ,বাঘড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদার ,৪ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি মোঃ হাবিব ভূঁইয়া ,মোহাম্মদ সিরাজুল ইসলাম ,ফরহাদ হোসেন ,শিক্ষক মোঃ রাসেল ,মোহাম্মদ লিমন হোসেন ,আরো উপস্থিত ছিলেন ,সিয়াম সিদ্দিকী ,তৌহিদুল ইসলাম ,মোহাম্মদ সামির সিদ্দিকী ,মোহাম্মদ ইজান সিদ্দিকী ,আল-আমিন সিদ্দিকী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লী ।
আলোচনার ,দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মাঝে তবারক বিতরণ করা হয় ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ,মরহুম ইমান আলী মুন্সি শতাধিক বছর পূর্বে ভারতের আসামে ব্যবসা রত অবস্থায় আজমীর শরিফে বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহ আনহুর কাদিরিয়া তরিকা গ্রহণ করেন ।
ব্যবসা শেষে অবসর সময় তিনি নিজ দেশ বাংলাদেশের চলে আসেন।
তখন থেকে প্রতি বছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ফাতেহা ইয়াজদাম পালন করে আসছিলেন।তার ইন্তেকালের পর তার একমাত্র পুত্র আবু বকর সিদ্দিক ফাতেহা ইয়াজদাহাম পরিচালনা করেন ।
২০০৭ সালের ৩০ জুন তিনি ইন্তেকালের পর তার এক নিকটতম ওয়ারিশ রফিকুল ইসলাম পংখু ২০২৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন ।
২০২৫ সাল হতে মহিউদ্দিনসিদ্দিকীর তত্ত্বাবধানে ফাতেহা ইয়াজদাম অনুষ্ঠিত হচ্ছে ।
এ অনুষ্ঠান আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন কামারগাঁও নিবাসী মরহুমা রোজি ভূঁইয়ার পরিবারবর্গ ,ঢাকা ক্যান্টনমেন্ট অবস্থিত মরহুম ইদ্রিস আলী মোল্লার পরিবারবর্গ সহ শ্রীনগর ,ভাগ্যকুল ,কামারগাঁও ,বাঘড়া ,রুদ্রপাড়া ,জাহানাবাদ গ্রামের ভক্তবৃন্দ ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST