চাঁদপুরের মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মতলব উত্তর উপজেলার মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াত নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌর জামায়াতের আমির এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST