দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে একজন শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কর্মকাণ্ডের সঠিক তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। এতে অফিস সহকারী মো. সুমন আপত্তিকর কমেন্ট করায় তাদেরকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
তার নিজস্ব ফেসবুক আইডিতে লিখেছেন ও তার শেয়ার করা ছবিতে লেখা হয়েছে (হুবহু)- ‘আবারও জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা দেখানো শুরু হয়েছে’, ‘দিপু মনি ২.০ ইজ কামিং’, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্যাপ্টেন কার্ডসহ এই কার্ডগুলো এখন সত্যি দেশের মধ্যে বিরাজমান গভীর সমস্যা দূর করতে পারবে? না কি সমস্যাকে আরো ঘনীভূত করবে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট, দেশের তরুণদের বেকার সমস্যা মুদ্রাস্ফীতি, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়ন, ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন’, হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি:মির্জা ফখরুল’, ১৭ ব দেশের যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা নিরসন করার চেষ্টা না করে তা আরও গভীর করা হচ্ছে। সময়ের এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড়’, ‘আমার প্ল্যানটা হচ্ছে নিচেরটার মতো মডিফাই করব (নিচে প্যাডেল সাইকেলের সঙ্গে মোটর সাইকেলের ছবি)।’
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করা ফেসবুকের পোস্টগুলো আমাকে দেখানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হেদাসেন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে আর অফিস সহায়ক ওই ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম জানান, আপত্তিকর পোস্টের বিষয়টি আমি জেনেছি। ওই শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি এবং বিতর্কিত কর্মকাণ্ড করায় অফিস সহকারী সুমনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুজনের কর্মকাণ্ডের সঠিক তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক, সমাজসেবা ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST