মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান: সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

 

 

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। রবি (১৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার সন্ধ্যা নদীর চিরাপাড়া মোহনা ও লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎​অভিযানে নদী থেকে প্রায় সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। জব্দকৃত জালের মধ্যে রয়েছে সাড়ে সাত হাজার মিটার অবৈধ সুতার জাল এবং এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধারকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎​কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। ​অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,
‎​”মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বর্তমান প্রজনন মৌসুমে একটি মা ইলিশও যদি ডিম ছাড়ার সুযোগ পায়, তবে তা ভবিষ্যতে আমাদের ইলিশের উৎপাদন বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারে মেতে ওঠে। আমরা তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। আজকের অভিযানে প্রায় সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান পুরো প্রজনন মৌসুমজুড়ে কঠোরভাবে অব্যাহত থাকবে।”
‎
‎​এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, ​”জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।”
‎

‎
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ

১

ছুটির অজুহাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা, কবি নজরুল কলেজের রিডিং রুমে তালা

২

পদ্মায় মা ইলিশ শিকার ঠেকাতে যৌথ অভিযান, ১৮ জেলে আটক

৩

চসিক সাবেক মেয়র মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪

কাগজে ৫০ শয্যা, বাস্তবে ১৯; ১৪০-১৫০ রোগীর ভিড়ে ধুঁকছে নেছারাবাদ উপজেলার হাসপাতাল

৫

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশু কর্মচারীকে বলাৎকার: ফার্মেসি মালিক গ্রেপ্তার

৬

গাইবান্ধার ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা সম্পন্ন

৭

জামায়াত আমিরের আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

৮

কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান: সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

৯

শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১০

আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর

১১

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা

১২

ঝিনাইদহ ডিসি অফিস এখন বিএনপির কার্যালয়: জামায়াত

১৩

উল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগ ‘মিথ্যা সংবাদ’- দাবি জামায়াতের

১৪

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার নওকৈর গ্রামে জমি চাষকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার চেষ্টা

১৬

গজরা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে ১২ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার শাহ আলম লস্করের

১৭

নড়াইলে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব শুরু

২০

Design & Developed by: BD IT HOST