মোঃ সামিরুল ইসলাম নড়াইল সংবাদদাতা
২৮ জুন ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার (২৮ জুন) সকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সারমিনা সাত্তার, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আলিফনূর ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রোকনুজ্জামান এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাজমুল হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভিটামিন ‘এ’ শুধু শিশুর অন্ধত্বই দূর করে না, বরং এটি শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে এবং ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করে। বক্তারা জেলার লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ জানান, নড়াইল জেলায় এবার ২টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে মোট ৯০ হাজার ৬শত ৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে । ৬-১১ মাস বয়সী শিশু যাদের নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী শিশু যাদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
“জেলার একটি শিশুও যেন এই জীবনরক্ষাকারী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে জন্য আমরা বদ্ধপরিকর। মাঠপর্যায়ে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।”
ক্যাম্পেইনটি সফল করতে এবং জনসচেতনতা বাড়াতে তিনি জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন, যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি অভিভাবক তাদের শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে জেলা পুলিশের প্যারেড ও কল্যাণ সভা: ৪০ যাত্রীর প্রাণ বাঁচানো ৩ পুলিশ পুরস্কৃত

গোয়ালন্দে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত: শিশুদের সুরক্ষায় বিশেষ আহ্বান ইউএনও সাথী দাসের

দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজবাড়ীতে পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি মহাখালী থেকে গ্রেফতার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭ কে‌জি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

দেশীয় মাছ সংরক্ষণে পদ্মায় অভিযান, ধ্বংস ১২৬টি চায়না দুয়ারী জাল

১১

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

১২

নালিতাবাড়ির সাংবাদিক আসিফ অসুস্থ : সবার কাছে দোয়া কামনা

১৩

রাজবাড়ীতে চুরি মামলার নারী আসামি গ্রেফতার

১৪

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

১৫

মুন্সীগঞ্জে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উদযাপন

১৬

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের কটুক্তি: বাদাঘাটে ভাংচুর, পরিদর্শনে এমপি

১৭

রাঙ্গামাটির লংগদুতে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৮

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

শ্রীনগরে দুষ্টামির ছলে বাইক দুর্ঘটনায় একজন বাইক আরোহীগুরুতর আহত

২০

Design & Developed by: BD IT HOST