bdporikroma
১৮ জুলাই ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার, লৌহজংয়ে শ্রমিক দলের কর্মসূচি

 

মোঃ স্বপন বেপারী-লৌহজং (মুন্সিগঞ্জ)

দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা শ্রমিক দল।শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় লৌহজং উপজেলা শ্রমিক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।তিনি বলেন,একটি গাছ শুধু পরিবেশ নয়,মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খান।সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার।এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়াও বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।পরে অতিথিরা প্রতীকীভাবে বৃক্ষরোপণ করেন।বক্তারা পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন,সবুজ বাংলাদেশ গড়তে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক উদ্যোগও জোরদার করতে হবে।কর্মসূচি শেষে দেশ,জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।আয়োজকরা জানান,ভবিষ্যতেও জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রামগ‌ড়ে বিএন‌পির ৪৮ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীতে নানান কর্মসূ‌চি

১০

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

১১

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা ঐক্য-শৃঙ্খলার মাধ্যমে শক্তিশালী বাংলাদেশ গড়তে হবে— হাজী মোশারফ হোসাইন

১২

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

১৩

মধ্যনগরে নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

১৪

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

১৬

অতিরিক্ত খাজনা আদায়ের কারণে মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট

১৭

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

১৯

সন্তানকে দেখার আগেই রাশিয়ার গ্যাস প্ল্যান্টের বিস্ফোরণে প্রাণ হারালেন মেহেরপুরের আলাল

২০

Design & Developed by: BD IT HOST